দৌলতখানে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে রিপোটার্স ইউনিটির মানববন্ধন

দৌলতখান প্রতিনিধি।।
ভোলার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সংগঠক আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে দৈনিক সময়ের আলো পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সোমবার (২২ জুন) সকাল ১১ টায় দৌলতখান রিপোটার্স ইউনিটি অফিসের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এ কর্মসূচীতে সাংবাদিক, শিক্ষক ও সচেতন নাগরিকবৃন্দ অংশ গ্রহন করেন। মীর গিয়াসের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন রিপোটার্স ইউনিটির সভাপতি অধ্যাপক মতিউর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ গজনবী, ভোলা সিটিজেন ফোরামের দৌলতখান উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আঃ মান্নান মাষ্টার, রিপোটার্স ইউনিটির সম্পাদক কাজী জামাল প্রমুখ।

বক্তারা বলেন- পত্রিকাটি নিউজের মাধ্যমে ক্ষমা প্রার্থনা ও সঠিক নিউজ প্রচারের মাধ্যমে এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিতে হবে। তা ছাড়া আরও বড় কর্মসূচীর ঘোষনা দেয়া হবে বলে জানান।