ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, আটক ১

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা পুলিশ মোঃ দেলোয়ার হোসেন (৩০) নামের এক যুবককে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে আটক করেছে। দেলোয়ার উপজেলার নুরাবাদ ৫নং ওয়ার্ডের মোঃ জলিল মাঝির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী আবুবক্করপুর তার নিজ গ্রামে খাল পাড়ে ছাগল আনতে গেলে দেলোয়ার হোসেন(৩০) কিশোরিকে জোরপূর্বক তুলে নিয়ে ছোট শূন্য টংঘরে ধর্ষণ করে। কিশোরী বাড়ীতে গিয়ে তার মাকে সব খুলে বলে। পরে কিশোরীর পিতা দুলারহাট থানায় অভিযোগ দায়ের করলে দুলারহাট থানা পুলিশ ধর্ষক মোঃ দেলোয়ার হোসেনকে দুলারহাট থানার উপ-পুলিশ পরিদর্শক এ এস আই বেল্লাল হোসেন ফোর্স নিয়ে আটক করে। ভিকটিমকে ভোলা ডাক্তারী পরিক্ষার জন্যে বুধবার সকালে পাঠানো হয়েছে।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন জানান, ধর্ষক জলিল মাঝির ছেলে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তার নং ৪। ধর্ষককে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।