অবশেষে জয়ের দেখা পেলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক।।

পুনরায় শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্তে ঘোরপাক খাচ্ছিল আর্সেনাল। টানা দুই হারের পর জয়ের দেখা পেয়েছে মিকেল আর্তেতার দল।

সাউথ্যাম্পটনের মাঠে বৃহস্পতিবার (২৫ জুন) ২-০ গোলে জেতা আর্সেনাল ৩১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত থাকা লিগ পুনরায় শুরুর পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে ২-১ গোলে হেরেছিল তারা।

সাউথ্যাম্পটনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের পরিসংখ্যান পক্ষে ছিল না আর্সেনালের। আগের পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছিল তারা। এর সঙ্গে যোগ হয়েছিল দুই ম্যাচে হারের অস্বস্তি।