চরফ্যাশনে সন্ত্রাসীদের হামলায় ইমাম আহত, আসামি গ্রেফতারে গড়িমশির অভিযোগ

আমির হোসেন, চরফ্যাশন।।
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চরকলমী মায়া ব্রীজ সংলগ্ন চরমায়া গ্রামের মসজিদের ঈমাম মাওঃ মো. নুর হুছাইন (২৮)এর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাজিবের বিরুদ্ধে আসামী গ্রেফতারে গরিমশির অভিযোগ করেছেন ইমামের পরিবারের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪টা দিকে মায়া ব্রীজ সংলগ্ন নাংলা পাতা নামক গ্রামে মো.হাফিজ, মো. মাসুম, কামালসহ আরো কয়েকজন মিলে ইমাম সাহেবকে মসজিদ এলাকা থেকে তুলে নিয়ে চরকলমী নাংলা পাতা নির্জন স্থানে নিয়ে রড দিয়ে ব্যাপক মারধর করে। এতে সে গুরুতর আহত হয় এবং তার পর্যাপ্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সে বর্তমানে চরফ্যাশন হাসপাতালে ডা. মো. রাসেল আহম্মেদ ভূইয়ার চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মসজিদের ইমামের মাওঃ নুর হুছাইনের বাড়ি একই উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎস্যঘাট এলাকায়।

ইমাম মাওঃ নুর হুসাইন বলেন, আমি ওই মসজিদের ইমামতীর সাথে এলাকায় একটি মাদ্রাসা করেছি, মাদ্রাসাটি এখন ভাল চলছে তাই স্থানীয় কিছু সন্ত্রাসী আমাকে সেখানে থাকতে দিবে না ষড়যন্ত্র করে আমার উপর হামলা চালায়।

এদিকে, শনিবার রাতে মামলা রুজুর পরেই আসামীদেরকে এসআই রাজিব মোবাইল ফোনে বাড়ী থেকে সরে যেতে বলেছেন বলে আহত ইমাম নুর হুসাইন এই প্রতিবেদককে জানিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব তা অস্বীকার করেছেন।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ওসি(তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, ইমাম হামলার ঘটনা থানায় মামলা শনিবার রাতে মামলা রুজু করা হয়েছে। অসামী আটকের চেষ্টা চলছে।