শিশুর শ্বাসকষ্ট: কখন চিকিৎসকের কাছে নেবেন?

রূপালী বার্তা।।
শ্বাসকষ্ট একটি জটিল সমস্যা। বড়দের মতো শিশুদেরও শ্বাসকষ্ট হতে পারে। তাহলে শ্বাসকষ্ট কিভাবে বুঝবেন?

দুই মাসের কোনো বাচ্চা যদি এক মিনিটে ৬০ বারের বেশি শ্বাস নেয়, তাহলে সেটি শ্বাসকষ্ট।

দুই মাস থেকে ১১ মাস ২৯ দিনেও শিশু যদি এক মিনিটে ৫০ বারের বেশি শ্বাস নেয় এবং ১২ মাস থেকে দুই বছর পর্যন্ত যদি ৪০ বারের বেশি শ্বাস নেয়, তাহলে ধরে নিতে হবে শিশুটি শ্বাসকষ্টে ভুগছে।

তাই শ্বাসকষ্ট হলে অবশ্যই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। শ্বাসকষ্টের ধরণ অনুযায়ী তার চিকিৎসা করতে হবে। আর শ্বাসকষ্ট যদি এমন হয় যে সে কথা বলতে পারছে না, সে খেতে পারছে না, অজ্ঞান হয়ে পড়ছে, ঠোঁট বা নাকের অগ্রভাগ নীলাভ বা কালো হয়ে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সাইনোসিস বলা হয়- এসব ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।

আবার অনেক দিন ধরে কাশি ভালো হচ্ছে না, পরিবারের কারো অ্যাজমা বা হাঁপানিরও লক্ষণ রয়েছে, সেসব ক্ষেত্রে চিকিৎসার জন্য অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হবে।

আবার ১৪ দিনের বেশি কাশি হচ্ছে, বারবারই হচ্ছে, যাচ্ছেই না, সকালের দিকে এবং রাতের দিকে কাশি বেশি হচ্ছে, বুকে শোঁ শোঁ শব্দ হচ্ছে, সেসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ, এটি হাঁপানিও হতে পারে। এ ধরনের কাশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

ডা: কে.এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস(ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অর্থোপেডিক সার্জারী) অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ঢাকা।