করোনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মৃত্যু

অনলাইন ডেস্ক।।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন।

সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

আবদুল্লাহ আল মহসিন চৌধুরী গত মে মাসের প্রথম সপ্তাহ থেকেই অসুস্থ ছিলেন। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরে সিএমএইচ -এ নিলে কোভিড-১৯ ধরা পড়ে। সেখানে দুই সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও কবি কামাল নাসের চৌধুরীর আপন ভাই আবদুল্লাহ আল মহসিন চৌধুরী। তার জন্ম ১৯৬৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়।

আবদুল্লাহ আল মহসিন চৌধুরী এ বছরের ৮ জানুয়ারি প্রতিরক্ষাসচিব হিসেবে দায়িত্ব নেন। এর আগে পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৫ সালের বিসিএস ব্যাচে চাকরিতে যোগ দেন।