করাচির হামলায় ভারত জড়িত: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক।।

পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জ ভবনে গ্রেনেড হামলার পেছনে ভারত জড়িত বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এতে কোনো সন্দেহ নেই বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (৩০ জুন) পাকিস্তানের পার্লামেন্টে দেয়া ভাষণে এ দাবি করেন তিনি।

ইমরান খান বলেন, এতে কোনো সন্দেহ নেই যে এ হামলার পিছনে ভারতের হাত রয়েছে। গত ২ মাস ধরে পাক মন্ত্রিসভা জানতো যে, এই হামলা হতে পারে। আমি আমার মন্ত্রীদের এ বিষয়ে জানিয়েছিলাম। আমাদের সবগুলো সংস্থা উচ্চ সতর্ক অবস্থানে ছিল।

সোমবার স্থানীয় সময় ৯টায় করাচির স্টক এক্সচেঞ্জ ভবনে বন্দুকধারীর হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার হামলাকারীও ছিলো বলে জানা যায়।

এরপর এক বিবৃতিতে ভারত জানায় যে, এর সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সূত্র-দ্য হিন্দু।