আগৈলঝাড়ায় করোনা সনাক্ত ১৬, সুস্থ ১৩

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় নতুন করে আরও এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বুধবার (১ জুলাই) দুপুরে ২৪ বছরের এক যুবকের করোনা আক্রান্তর খবর নিশ্চিত করেছেন। আক্রান্ত ওই যুবক রত্মপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

ডা. বখতিয়ার আল মামুন আরও জনান, এ পর্যন্ত আগৈলঝাড়া উপজেলায় ১৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে বুধবারের আক্রান্ত যুবকসহ মোট ৩জন করোনা সংক্রমন নিয়ে চিকিৎসাধীন রয়েছেন, বাকী ১৩জন করোনা আক্রান্ত ব্যক্তি পরীক্ষায় করোনা নেগেটিভ হয়ে সুস্থ্য হয়েছেন। করেনা আক্রান্ত যুবকের বাড়ি লক ডাউন করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ি ৩০জুন থেকে করোনা ভাইরাস নমুনা পরীক্ষায় হাসপাতালে ২শ টাকা ও বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করলে ৫শ টাকা করে ফি নেয়া শুরু হয়েছে। মঙ্গলবার উপজেলা থেকে মোট ১৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।