রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমামের পিতার ইন্তেকাল

মেহেদি হাসান মুাবন, মির্জাগঞ্জ।।

সাবেক ছাত্রনেতা, বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোঃ জাফর ইমাম সিকদারের পিতা প্রবীন শিক্ষক আঃ জব্বার সিকদার ইন্তেকাল করেছেন। (ইন্ন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৮৫ বছর। তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রীহ রেখে গেছেন। তার মৃত্যুতে সকল শ্রেনী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ৯ টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শ্রীনগর তার নিজ গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি এয়ারভাইস( আবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী , মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার (০১ জুলাই) বিকাল ৪ টার ঢাকা বেলী রোডে নিজ বাসভবনে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারনে তিনি মৃত্যু বরণ করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।