কাউখালীতে সাবেক ইউপি সদস্য অরুন কুন্ডুর পরলোকগমন

কাউখালী প্রতিনিধি।।
কাউখালী উপজেলার দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও কাউখালী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অরুন কুন্ডু (৫৫) মঙ্গলবার (১ জুলাই) নিজ বাসভবনে পরলোকগমন করেন।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার কাউখালী কেন্দ্রীয় শশ্মানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।