কাউখালীতে আরও ২ জন করোনা রোগী শনাক্ত

কাউখালী প্রতিনিধি॥
কাউখালী উপজেলায় গত দুইদিনে নতুন করে আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামে একজন এবং কাউখালী সদর ইউনিয়নে উত্তর বাজারের এক কাপড় ব্যবসায়ীর করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তাদের বাড়ী লকডাউন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান।