বামনায় প্রতিবন্ধিকে ধর্ষণ, স্বামীকে জুতা পেঠা করলেন স্ত্রী

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার বামনা উপজেলা সদরে ১৪ বছরের এক মানসিক কিশোরী প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের পশ্চিম সফিপুর গ্রামে বুধবার (০১ জুলাই) বিকেলে এ ধর্ষনের ঘটনাটি ঘটেছে। ধর্ষিতার পরিবার অসহায় দরিদ্র থাকার কারনে প্রভাবশালী মহল স্থানীয়ভাবে বিষয়টি ধামা-চাপা দেয়ার চেষ্টা করছেন। এমনকি ধর্ষিতা কিশোরী অসুস্থ্য থাকলেও তাকে চিকিতসা করানো হচ্ছে না, অপরদিকে অর্থের অভাবে ধর্ষিতা কিশোরীর পরিবারও তাকে চিকিতসা করাতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, বামনা উপজেলা সদরের পশ্চিম সফিপুর গ্রামের সুলতান প্যাদার ছেলে বাবুল প্যাদ্যা ( ৩৮) একই গ্রামের ১৪ বছরের মানসিক প্রতিবন্ধি কিশোরীকে বসত ঘরে একা পেয়ে ধর্ষণ করেছে। এসময় ধর্ষিতা কিশোরীর ডাক-চিতকারে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক বাবুল প্যাদা পালিয়ে যায়। বর্তমানে ধর্ষিতা কিশোরী বিছানায় অসুস্থ্য অবস্থায় কাতরাচ্ছেন। অপর দিকে অর্থের অভাবে চিকিতসা করাতে পারছেন না ধর্ষিতার পরিবার।

ধর্ষিতা কিশোরীর পিতা খবির প্যাদা জানান, আমি গরীব বিদায় এলাকার মোড়লরা আমাকে বিচারে করে দিবে বলেছেন। এছাড়া তারা আমাকে বিভিন্ন রকম ভয়-ভিতী দেখায়। এলাকার প্রভাবশালীরা আমাকে থানায় যেতে দেয় না। আমি আমার এই প্রতিবন্ধি মেয়েকে যে বাবুল প্যাদা ধর্ষন করছে আমি তার বিচার চাই। আল্লাহ তুমি বিচার করো গরীব বিধায় আমি আইনের কোন সহযোগীতা পাচ্ছি না।

ধর্ষক বাবুল প্যাদার স্ত্রী পারভীন আকতার এসে নিজ হাতে এ ধর্ষনের ঘটনায় স্বামীকে জুতা পেঠা করেছেন বলেও এলাকাবাসী জানান।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াছ হোসেন তালকদার বলেন, এ ধর্ষনের ঘটনায় আমি কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।