ভোলা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক

ভোলা প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও দেশের ভাবমূর্তি ক্ষুন্নসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বিভিন্ন আপত্তিকর লেখা পোস্ট করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে এগারোটায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মামনসা ০৬নং ওয়ার্ড এলাকায় নিজ বসতঘর থেকে ছোটন বিশ্বাস(৪৫) নামের ওই যুবককে আটক করা হয়।

আটককৃত ছোটন বিশ্বাস(৪৫) উপজেলার পদ্মামনসা গ্রামের মৃত অমূল্য বিশ্বাস ও মাতা- হেমলতা বিশ্বাসের ছেলে।

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. এনামুল হক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তাঁর নিজ বসতঘর থেকে আটক করা হয়।”

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনি ব্যবস্থাসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।