মাদারীপুরের কালকিনিতে ব্যাংক এশিয়ার শাখার উদ্বোধন

আরিফুর রহমান, মাদারীপুর।।
মাদারীপুরের কালকিনিতে মোল্লার হাট বাজার ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে।

গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কালকিনি উপজেলার মোল্লার হাট বাজার ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট শাখার শাখা ব্যবস্থাপক মো: রাসেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কায়ারিয়া ইউপি চেয়ারম্যান ও মোল্লারহাট বাজার কমিটির সভাপতি কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় মুরুব্বি আব্দুর রাজ্জাক মোল্লা, মোল্লার হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রব মোল্লা, মোল্লারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, ইউপি সদস্য অনোয়ার হোসেন, শিকারমঙ্গল মানবকল্যান সংস্থার সভাপতি বি.এম রাজিব হোসেনসহ কর্মকর্তা ও স্থানীয় গ্রাহকবৃন্দরা।