রোববার ২০ দলীয় জোটের ভার্চুয়াল বৈঠক

অনলাইন ডেস্ক।।
দীর্ঘদিন পর ভার্চুয়াল বৈঠক করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতারা। রোববার বেলা ১১টা থেকে জুম অ্যাপের মাধ্যমে এ বৈঠক হবে।

জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে ২০২০-২১ অর্থবছরের বাজেট, বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি ও করোনাভাইরাসসহ সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।