গলাচিপায় একদিনে সর্বোচ্চ ৯ জনের করোনা শনাক্ত

গলাচিপা প্রতিনিধি।।
গলাচিপা উপজেলায় রবিবার (৫ জুলাই) একদিনে সর্বোচ্চ ৯জন শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা ২৬ জনে পৌঁছালো। সুস্থ হয়েছে ৮জন ও মারা গেছে ৩জন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম।

আক্রান্তরা হলেন- গলাচিপা থানার এসআই ও তার স্ত্রী, সোনালী ব্যাংক গলাচিপা শাখার ২জন কর্মকর্তা, পৌরসভার ৭নং ওয়ার্ডের ফিডার রোডের অবসরপ্রাপ্ত শিক্ষিকা, একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, সবুজবাগের মেডিসিন বিক্রয় প্রতিনিধি, চিকনিকান্দি ইউনিয়নের কচুয়ার পরিবার পরিকল্পনার মাঠ কর্মী(এফডব্লিউভি) ও বাকী একজন ডাকুয়া ইউনিয়নের ছোটচত্রার বাসিন্দা।