গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু

গলাচিপা প্রতিনিধি।।
গলাচিপায় হাবিল হাং(৫৫) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব কলাগাছিয়া গ্রামে মঙ্গলবার (৭ জুলাই) সকালে।

জানা গেছে, গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলী আকবর হাং ছেলে মোঃ হাবিল হাং মঙ্গলবার সকালে বাঁশ কাটতে যায়। এ সময় ১১হাজার ভোল্টের তারের উপর বাঁশটি পড়লে তাৎক্ষনিক ভাবে বাঁশটি বিদ্যুৎ তাড়িত হয়। বাঁশটি মো: হাবিল হাং ধরলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। পাশে থাকা আ: রহিম হাং তাকে বাঁচাতে গেলে সেও ছিটকে পড়ে যায় এবং আহত হয়।

স্থানীয় ইউপি সদস্য আঃ আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করেছে।

এ ব্যাপারে গলাচিপা জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো: মাঈনুদ্দিন জানান, বিষয়টি শুনেছি। তবে পল্লী বিদ্যুৎকে অবহিত না করে এগার হাজার ভোল্টের পাশে থাকা বাঁশ কাটতে যাওয়া ঠিক হয়নি।