বরিশালে করোনা রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দিলো বাসদ

রূপালী ডেস্ক।।
বরিশালে করোনা রোগীদের পরিবহনের জন্য বাসদের উদ্যোগেই চালু হলো করোনা ডেডিকেটেড অ্যাম্বুলেন্স সার্ভিস। করোনা আক্রান্ত বা করোনা লক্ষণযুক্ত রোগীরা জরুরি প্রয়োজনে চিকিৎসাসেবা নেয়ার জন্য বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স সেবা পাবেন।

মঙ্গলবার (০৭ জুলাই) বেলা ১২টায় নগরীর টাউন হলের সামনে এই বিশেষায়িত অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।

এ সময় উপস্থিত ছিলেন- বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নীলিমা জাহান, বিজন শিকদার, সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মিজানুর রহমান এবং করোনা অ্যাম্বুলেন্সের স্বেচ্ছাসেবক টিমের ৪ সদস্য।

এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পেতে এবং যে কোন প্রয়োজনে ০১৫৭২৩১৪০৮৫ হটলাইন নাম্বারটিতে যোগাযোগ করার অনুরোধ করেন নেতৃবৃন্দ।