আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা আ. গনি হাওলাদারের মৃত্যুতে শোক

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আ. গনি হাওলাদার (৭৬) হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামীলীগের নেতা-কমীরা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।