মুলাদীতে এমপি গোলাম কিবরিয়া টিপু’র ঈদ উপহার বিতরণ

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীতে জাতীয় পাটির সংসদ সদস্য বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু’র ব্যক্তিগত তহবিল হতে কোরবানীর ঈদ উপহার কাপড় বিতরণ করেন উপজেলা জাপা সভাপতি বীর মুক্তিযোদ্বা হারুন অর রশিদ খান।

বুধবার (০৮ জুলাই) সকাল ১০ টায় মুলাদী উপজেলা জাতীয় পাটির কার্যালয়ে নেতা কর্মীদের উপস্থিতিতে পৌরসভাসহ সকল ইউনিয়নে সভাপতি সম্পাদক এর হাতে ঈদ উপহার তুলে দেন সভাপতি হারুন অর রশিদ খান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন চৌকিদার, সৈনিক পাটির সভাপতি আঃ রশিদ হাওলাদার, পৌরসভা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক জাকির খান, উপজেলা যুব সংহতির সভাপতি আলাউদ্দিন মল্লিক, পৌরসভা য়ুবসংহতির সভাপতি আলী আজম স্বপন, পৌরসভা যুবসংহির যুগ্ন আহবায়ক সালাম খান, সকল ইউনিয়নের সভাপতি সম্পাদকসহ সাংবাদিক বৃন্দ।