চরফ্যাশনে নবম শ্রেণির ছাত্রী অপহরণ, অভিযুক্ত যুবকের বাবা কারাগারে

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা পুলিশ মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে পুলিশ মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় ছেলের পিতা আমির হোসেন বেচুকে আটক করেছে। এই ব্যপারে মেয়ের পিতা বাদী হয়ে দুলারহট থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪জুন ভোরে দুলারহাট মহিলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ডের আমির হোসেন বেচুর ছেলে ফখর উদ্দিন। এই ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে দুলারহাট থানায় ঘটনার মূল নায়ক ফখর উদ্দিনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বুধবার মামলার আসামী ছেলের পিতা আমির হোসেন বেচুকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ ওসি ইকবাল হোসেন বলেন, ছেলের পিতাকে অপহরণ মামলায় আুটক করে বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে মেয়ে ঢাকায় রয়েছে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।