আমির হোসেন আমু ১৪ দলের মুখপাত্র হওয়ায় কাঠালিয়া আ’লীগের উদ্যোগে দোয়া

কাঠালিয়া প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমুকে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র নির্বাচিত করায় ঝালকাঠির কাঠালিয়ায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুলাই) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, জাতীয় পার্টি (জেপি) উপজেলা আহবায়ক মো. এনায়েত হোসেন খসরু, বিআরডিবি’র চেয়ারম্যান মো. কাওসার আহম্মেদ জেনীভ, পাটিখালঘাটা ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান শিশির চন্দ্র দাস, আমুয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, কাঠালিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. মামুন হাওলাদার, শৌলজালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মিজানুর রহমান বশির, আওরাবুনিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিটন নকীব, ইউনিয়ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, জাকির হোসেন শাহিন মোল্লা, রোকন সিকদার, আব্দুস সত্তার, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক মো. মাইনুল হোসেন রিয়াজ সিকদার, সদর ইউনিয়ন যুব লীগ সভাপতি মো. মনির খান, ছাত্রলীগ নেতা মো. জিসান সিকদার প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন পেশ ঈমাম মাওলানা মো. মিজানুর রহমান ও মাওলানা খাইরুল আমিন ছগির।