গলাচিপায় আরো ৩ জনের করোনা শনাক্ত

গলাচিপা প্রতিনিধি।।
গলাচিপায় বৃহস্পতিবার (০৯ জুলাই) আরও ৩জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ উপজেলায় মোট রোগীর সংখ্যা ৩৪জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮জন ও মারা গেছে ৪জন।

আক্রান্ত তিনজন হলেন- গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের গ্রামীন ব্যাংকের ১জন ও তার স্ত্রী এবং ২নং ওয়ার্ড শ্যামলী বাগ এলাকার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম।