এক কৌশলেই ফ্রিজ থাকবে দুর্গন্ধ মুক্ত!

লাইফস্টাইল ডেস্ক।।
কম-বেশি সবার বাড়িতেই ফ্রিজ ব্যবহার করা হয়। ফ্রিজ খুবই প্রয়োজনীয় একটি জিনিস, যা খাবার নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। তাছাড়া নানা রকম পচনশীল জিনিস ফ্রিজে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা হয়।

দেখা যায় বিভিন্ন রকম খাবার দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করার ফলে সেখানে একরকম দুর্গন্ধের সৃষ্টি হয়। যা খুবই বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। এতে খাবারেও সেই দুর্গন্ধ রয়ে যায়। ঘরোয়া এক উপায়ে এই সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। দেরি না করে চলুন জেনে নেয়া যাক সেই কৌশলটি-

জানেন কি, লেবুর গন্ধেই তরতাজা থাকবে আপনার ফ্রিজ। দুর্গন্ধ প্রতিরোধ করতে চাক করে লেবু কেটে ফ্রিজারে রেখে দিন। এতে দুগর্ন্ধ আটকাবে, পরিচ্ছন্নও থাকবে আপনার ফ্রিজার।