চরফ্যাশনে অধ্যক্ষের ভায়রা বলে কথা, ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে প্রভাষক

আমির হোসেন, চরফ্যাশন।।
চরফ্যাশনের বেগম রহিমা ইসলাম কলেজের পদার্থবিদ্যা বিষয়ের প্রভাষক ইকবাল কাদের চৌধুরীর বিরুদ্ধে শিক্ষক নিবন্ধন সনদ জালিয়াতির মাধ্যমে নিয়োগ নেয়ার অভিযোগ উঠেছে। জনৈক প্রভাষক আলাউদ্দিনের এর অভিযোগের প্রেক্ষিতে বেসকরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষের তদন্তে এমন অভিযোগের সত্যতা মিলেছে। অনেকে বলে বেড়ায় কলেজ অধ্যক্ষের ভায়রা বলে কথা!

বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের তদন্তে জানাগেছে, চরফ্যাশনের বেগম রহিমা ইসলাম ডিগ্রী কলেজের পদার্থবিদ্যা বিয়য়ে নিয়োগ প্রাপ্ত শিক্ষক ইকবাল কাদের চৌধুরী ৫ম শিক্ষক নিবন্ধন তালিকায় ২০০৯- রোল নম্বার ৪০ ৩১ ০৩ ৩৩ রেজিনং- ৯০০ ০৮ ৮২৪ ধারন করে পদার্থবিদ্যা বিষয়ে উর্ত্তীন সনদ দেখিয়ে প্রভাষক পদে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। কিন্তু প্রকৃত পক্ষে ওই রোল নম্বর ধারন করা অর্থনীতি বিষয়ে উর্ত্তীন ব্যক্তির নাম মোসাঃ রুমি বেগম। সুতরং প্রভাষক পদে নিয়োগ প্রাপ্ত মোঃ ইকবাল কাদের চৌধুরীর দাখিলকৃত শিক্ষক নিবন্ধন সনদটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। মুলতঃ ইকবাল কাদের চৌধুরী আর্থনীতি বিষয়ের উর্ত্তীন মোসাঃ রুমি বেগমের সনদের রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর ব্যবহার করে ভুয়া শিক্ষক নিবন্ধন সনদ সৃজন করে কলেজে নিয়োগ কালে দাখিল করেন। এ প্রেক্ষেতি বেসরকারী শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করেছেন। গত ৬ জুলাই বেসরকারী শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ সহকারী পরিচালক তাজুল ইসলাম স্বাক্ষরিত ১২৬৪নং স্মারকে ইস্যুকৃত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অভিযুক্ত প্রভাষক ইকবাল কাদের চৌধুরী এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

এবিষয়ে অধ্যক্ষ জাহাঙ্গীর আলমকে মোবাইল ফোনে শুক্রবারে জুমার পূর্বে কল করলে তার কন্যাকে দিয়ে ফোন ধরিয়েছেন। জুমার পর কল করলে তার স্ত্রী কল ধরে নাম বলার পর ফোন কেটে দেন।