ইন্দুরকানীর চন্ডিপুর ইউনিয়নে ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

ইন্দুরকানী প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষির্কী উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীর নবগঠিত চন্ডিপুর ইউনিয়নে ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের উদ্যোগে পৃথক ভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

“মুজিবর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, মসজিদ ও স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দেড় শতাধিক গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।

ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত হোসেন গাজী, যুগ্ন-সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সুমন, আরিফ হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক আলী আজীম, সদস্য জিহাদ হাওলাদার। সেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালিপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক কামরুল হাচান ইমন, সদস্য তরিকুল ইসলাম হিরা, শাহারিয়ার শুকুর, জসিম,হাচান, মামুন প্রমুখ।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা রাহাত ও আলী আজীম এবং সেচ্ছাসেবক লীগ নেতা ইমন ও হিরার ব্যক্তিগত তহবিল থেকে গাছের চারা সংগ্রহ করে এ কর্মসূচি পালন করা হয়।