ভাষানচর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা রাজন চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ

রূপালী বার্তা।।
ভাষানচরের কৃতি সন্তান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবুর শ্বশুর এবং ভাষানচর ইউনিয়নের সিনিয়ির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম (বাবলু) চৌধুরীর বাবা কুতুবউদ্দিন (রাজন) চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি…রাজিউন)।

বার্ধক্যজনিত কারণে শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১২ টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভাষানচর সাবেক বিএনপি নেতা কুতুবউদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দিপেন জমাদ্দার, বরিশাল উত্তর জেলার যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মো. কবির উদ্দিন আফসারী, উত্তর জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক মো. সেলিম হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. মনিরউজ্জামান শিমু, ভাষানচর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক শ্রমিক নেতা শাহ-আলম হাওলাদার, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকবর আলী চৌধুরী, ভাষানচর ইউনিয়নের সহ-সভাপতি মো. জিলান হায়দার নাসির, ভাষানচর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বদরুল আলম বাদল, ভাষানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ফারুক হোসেন, অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তার নির্বাহী সম্পাদক মো. সাইফউদ্দিন মিলনসহ এলাকার সর্বস্তরের মানুষ।