কলাপাড়ায় চারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামানের ইন্তেকাল

এইচ,এম হুমায়ুন কবির, কলাপাড়া।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক (৪)বার নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা শাখার বিএনপি’র সংগ্রামী সহ-সভাপতি কে এম খালেকুজ্জামান (জামান খলিফা) (৬২) গত শনিবার (১১ জুলাই) বিকেল ৫.২৫ মিনিটের সময় স্পেশাল আইষ্ট হাসপাতাল কল্যানপুর-ঢাকা চিকিৎসাধীন অবস্থা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিলাহী… রাজিউন)।

তিনি দু’স্ত্রী ,এক ছেলে,তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ১০টা সময় এতিমখানা জামে মসজিদের সামনে প্রথম জানাজা এবং বিকেল তিনটার সময় নিজ গ্রামের বাড়ী অন্ততপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি প্রশিক্ষন বিষয়ক সম্পদক ও উপজেলা বি এন পির সভাপতি এ বি এম মোশাররফ হোসেন, উপজেলা বি এন পির সাধারন সম্পদক হাজী হুমায়ুন শিকদার, সাবেক সভাপতি আলহাজ্ব মনিরুজ্জমান মনির।