কাঠালিয়ায় করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরী সভায় কৃষি সচিব

কাঠালিয়া প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনকে করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে এক জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে কৃষি সচিব নাসিরুজ্জামান মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার ব্যাপারে জোড়তাগিদ দেন।

রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের বলেন করোনার পরিস্থিতিতে সরকারী বিধিবিধান যথাযথ ভাবে পালন করতে হবে। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে সকল জনসাধারণকে চলাচল নিশ্চিত করতে হবে। ঝালকাঠি জেলায় তিন শতাধিক লোক করোনায় আক্রান্ত হয়।

কৃষি সচিব গতকাল ঝালকাঠি সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জহুর আলী, উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদুসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।