কাঠালিয়ায় দলিল লেখকের করোনা শনাক্ত

কাঠালিয়া প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউরা বাসষ্ট্যান্ড এলাকায় দলিল লেখক কালাচান মোক্তারের করোনা শনাক্ত হয়েছে। রবিবার (১২ জুলাই) রাতে করোনা পরীক্ষায় তার রেজাল্ট পজেটিভ আসছে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান।

তিনি বলেন, কাঠালিয়ায় এখন পর্যন্ত যারা করোনায় আক্রান্ত হয়েছেন সবাই মৃদ্যু উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, উপজেলায় মোট ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্তের মোট হোম আইসোলেশনে আছে ৯ জন। এখন পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন ৩০ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১জন।