কাউখালীতে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকসহ আরও ৮ জন করোনা আক্রান্ত

কাউখালী প্রতিনিধি॥
পিরোজপুর কাউখালীতে নতুন করে ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি, কাউখালী সরকারি কলেজের প্রভাষক ও ব্যবসায়ী রয়েছে।

কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান জানান গত রবিবার কাউখালী থেকে ৪১টি নমুনা পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে সেখান থেকে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের সকলে নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছে। এ নিয়ে উপজেলায় মোট ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন সুস্থ হয়েছেন।