কাজীরহাটে বিয়ের আশ্বাস দিয়ে বন্ধুর সহযোগীতায় ধর্ষণ, গ্রেফতার ২

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভংগা গ্রামের পিন্টু সরদারের ছেলে সজিব সরদারের (২০) সাথে একই গ্রামের রেহেনার বেগমের কন্যার (১৮) র্দীঘ দিন যাবৎ প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। গত ১১ জুলাই প্রেমিক সজিব সরদার বিয়ের কথা বলে নিয়ে যায়। অপর বন্ধু হিজলা উপজেলার গুয়াবাড়িয় এলাকার সানোয়ারের সহযোগীতায় মুলাদী উপজেলার মৃধারহাট খেয়া পাড় হয়ে ঘোষ পট্রির শম্ভু ঘোষের বাড়িতে আশ্রয় নেয়। সেখানে প্রেমিক সজিব সরদার প্রেমিকাকে একাধিকবার ধর্ষণ করে। পরদিন সকালে শম্ভু ঘোশের বাড়ি থেকে চলে আসে প্রেমিক সজিব সরদার প্রেমিকা সহ বন্ধু সানোয়ারদের বাড়ি। সারাদিন ঐ বাড়িতে আটকে রেখে সন্ধ্যা ৬ ঘটিকায় প্রেমিকাকে মটরবাইকে নিয়ে আসে সানোয়ার। পরে প্রেমিকার বাড়ি সংলগ্ন নির্জন বাগানের পাশে সন্ধ্যা ৭ টায় ফেলে চলে যায় বন্ধু সানোয়ার।

পরে মা রেহেনা জানতে পেয়ে মেয়েকে বাগানের পাশ থেকে উদ্ধার করে। মায়ের নিকট ঘটনা প্রকাশ করলে, মা রেহেনা কাজীরহাট থানায় রাতেই লিখিত অভিযোগ করেন। কাজীরহাট থানা পুলিশ গত ১৪ জুলাই প্রেমিক সজিব সরদার কে আটক করে থানায় নিয়ে আসে। ঐ দিনেই কাজীরহাট থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয় । বন্ধু সানোয়ার কাজীরহাট থানায় সজিব সরদার কে দেখা করতে আসলে পুলিশ তাকেও আটক করে দুপুরে ২ জনকেই বরিশাল কোর্ট হাজতে প্রেরন করেন বলে জানাগেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুকন্ঠ জানায়, সজিব সরদার বিয়ের কথা বলে একাধিক বার ধর্ষণ করেছে বন্ধু সানোয়ারের সহযোগীতায়।

কাজীরহাট থানা অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন জানান, ভিকটিমকে পরীক্ষা করার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।