মুলাদীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপনের উদ্বোধন

মুলাদী প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী এক কোটি গাছের চারা বিতরনের অংশ হিসেবে মুলাদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপন এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টায় শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ খান, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকতা মোঃ খলিলুর রহমান প্রমুখ। মুলাদী উপজেলায় ২০ হাজার ৩২৫ টি গাছের চারা বিতরন করা হবে।