তালতলীতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

কে এম রিয়াজুল ইসলাম, তালতলী।।
মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন’ এই স্লোগানের মধ্যে দিয়ে তালতলীতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বন বিভাগ এর আয়োজনে ও উপজেলা প্রশাসন এর সহযোগিতায় সারাদেশের ন্যায়ে বরগুনার তালতলীতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণের মধ্যে দিয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. রেজবি-উল-কবীর জোমাদ্দার। পরে উপজেলা চত্ত্বরে গাছের চারা রোপণ করা হয়। এর পরে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচীর আওতায় তালতলীতে ২০ হাজার ৩শত ২৫ টি বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হবে।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সহকারী ভূমি কমিশনার মো. সেলিম মিঞা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মু তৈফিকুজ্জামন তনু, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রীসহ সকল বীট অফিসের কর্মকর্তারা ও কর্মচারীরা।