আগৈলঝাড়ায় ব্যবসায়ী আব্দুল খালেক মোল্লা‘র মৃত্যুতে শোক

মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
বরিশালের আগৈলঝাড়ায় ব্যাবসায়ী মোঃ আব্দুল খালেক মোল্লা (৭৫) বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০ টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন।

শুক্রবার সকালে গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি গ্রামের পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে মোল্লা সমাজের সভাপতি আঃ সত্তার মোল্লা, গৈলা ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম টিটু তালুকদার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।