মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র চেহলাম উপলক্ষে দোয়-মোনাজাত

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মা, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র আত্মার মাগফিরাত কামনায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে শুক্রবার (১৭ জুলাই) বাদ জুম্মা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী সাহান আরা আবদুল্লা’র চেহলাম উপলক্ষে তাঁর পারিবারিক উদ্যোগে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহন করেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, ছাত্রলীগ সভাপতি মিন্ট সেরনিয়াবাত, সাধারন সম্পাদক মো. জাকির হোসেন পাইক, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতসহ দলের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈসহ হিন্দু নেতৃবৃন্দ।