মুলাদী উপজেলা চেয়ারম্যানের মায়ের রুহের মাগফিরাত কামনায় ৬৬৭ মসজিদে দোয়া

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর মাতা মোসাঃ জাহানারা বেগম গত ৯ জুলাই মুলাদী ফেয়ার ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মরহুমার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভার ৬৬৭ টি মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।