আগৈলঝাড়ায় আরও দুইজনের করোনা সনাক্ত

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় ২৪ ঘন্টায় আরও দুইজনের করোনা আক্রান্তর খরব পাওয়া গেছে। উপজেলা হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে জানান, উপজেলায় নতুন করে আরও দুই জনের করোনা সনাক্ত হয়েছে।

তিনি জানান, করোনা পরীক্ষার জন্য ৯ জনের নমুনা ল্যাবে প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে চার জনের ফলাফল হাতে পেয়েছেন তিনি। ওই চার জনের মধ্যে দুই জনের করোনা সনাক্ত হয়েছে।

করোনা সনাক্তকারীরা হলেন- মঙ্গলবার দুপুরে করোনায় আক্রান্ত হয়ে পয়সারহাট গ্রামে মারা যাওয়া বয়াতির বাড়ির ফকরুল হাসান এর ছেলে রায়হান (২০) ও একই বাড়ির হাকিম (৪৫)। এ পর্যন্ত উপজেলায় মোট করেনা আক্রান্তর স্যংখ্যা দাড়িয়েছে ৩৩ জনে, সুস্থ্য হয়েছেন ২০জন।