অনুদানের ‘মুখোশ’-এ পরীমনি

বিনোদন ডেস্ক।।

তরুণ নির্মাতা ইফতেখার শুভ ২০১৯-২০ অর্থ বছরের ‘লেখক’ নামের একটি ছবির জন্য সরকারি অনুদান পেয়েছে। তবে পলিচালক জানালেন ছবির নাম পরিবর্তিন করে রাখা হচ্ছে ‘মুখোশ’। এই ছবিতে নায়িকা হিসেবে পরীমনিকে চূড়ান্ত করা হয়েছে। তবে নায়ক কে হচ্ছে সেটা এখনই চূড়ান্ত নয় বলে জানান শুভ।

শুভ বলেন, নাময়েক নাম চমক হিসাবে রাখতে চাই। এই চমক প্রকাশের জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। বাকি শিল্পীদেও কিছুদিনের ভেতর চুড়ান্ত করা হবে।

ছবিটিতে চূড়ান্ত হওয়ার প্রসঙ্গে পরীমনি বলেন, ইফতেখার শুভর ছবিটার গল্প আমাকে মুগ্ধ করেছে। তাই গল্প শুনে একবাক্যে রাজি হয়েছি। সরকারি অনুদানের ছবি এটি। আশা করি ভালো কিছুই হবে।

ইফতেখার শুভ জানান, নভেম্বর বা ডিসেম্বরের দিকে এই ছবির শুটিং শুরুর ইচ্ছে তার। ছবিটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করবেন শুভ নিজেই।

এদিকে ২০১৮-২০১৯ অর্থ বছরের সরকারি অনুদান প্রাপ্ত দুই ছবিতে অভিনয় করছেন পরীমনি। এরমধ্যে একটি হচ্ছে- হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’ অন্যটি আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।