মহিপুরে গাছের চারা রোপন করলো যুবলীগ

কুয়াকাটা প্রতিনিধি॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মহিপুরে যুবলীগের উদ্যোগে গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে মহিপুর সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ভেষজ গাছের চারা লাগানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- মহিপুর থানা যুবলীগের আহবায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা এ.এম. মিজানুর রহমান বুলেট, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, যুবলীগ নেতা ও মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, থানা যুবলীগ নেতা সিদ্দিক মোল্লা, মহিপুর সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাওলাদার, যুগ্ম আহবায়ক শাহারীয়ার সুমন, ইব্রাহিম হাওলাদার ও মনির হাওলাদার প্রমূখ।