হিজলায় ৫লাখ টাকার অবৈধ জাল পুড়িয়েছে কোস্টগার্ড

আমির হোসেন, হিজলা থেকে ফিরে।।
হিজলায় কোস্টগার্ড মেঘনায় অভিযান চালিয়ে শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পোড়ানো হয়েছে। যার মূল্য প্রায় ৫লাখ ২৫হাজার টাকা।

হিজলা কোস্টাগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আলমগীর হোসেনের নেতৃত্বে মেঘনার বাউশিয়া হিজলা, কাইছ মা, থানার ঘাট, চর দুর্গাপুর, মৌলভীর হাট, হরিনাথপুর, ঢোল খোলা, বয়স পট্ট্রি, দাতপুর, কাকুরিয়া অভিযান চালানো হয়েছে। এ সময় হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুর চন্দ্র কবিরাজ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার এর নির্দেশে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নদীর পাড় জাল পোড়ানো হয়।