গোসল করতে গিয়ে ভাতিজার লাশ পেলেন চাচা

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানাধীন বিদ্যানন্দপুর মডেল ইউনিয়নের রতনপুর গ্রামের শাহিন হাওলাদারের ছেলে ইমন হাওলাদার (৪) গত (১৬ জুলাই) বৃহস্পতিবার দুপুরে পুকুরে পড়ে মৃত্যু হয়েছে।

নিহতের স্বজনেরা জানায়, শাহিন হাওলাদারের বসত ঘর সংলগ্ন পুকুরে ইমন হাওলাদার সকলের অজান্তে পড়ে যায়। শাহিন হাওলাদারের ভাই ফালান হাওলাদার পুকুরের কাছে গেলে দেখে ইমনের লাশ ভেসে আছে। চিৎকার করলে বাড়ির লোকজন দৌড়ে এসে ঘটনা দেখতে পায়।

বিদ্যানন্দপুর ইউনিয়ন দফাদার মোঃ ইব্রাহীম খাঁনের সাথে আলাপ করলে তিনি জানায়, পুকুরে পড়ে মৃত্যু হয়েছে ঘটনা সত্য, তবে বাবা ও মায়ের এত আহাজারী আমি কোন সময় দেখিনী।