মির্জাগঞ্জ মাজার এর ছোট খাদেমের ইন্তেকাল

মির্জাগঞ্জ প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে হযরত ইয়ার উদ্দীন খলিফা সাহেব(রঃ) এর দরবারে ছোট খাদেম হাস্য উজ্জ্বল আঃ মন্নান মল্লিক ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল( ৬৮)বছর। শনিবার( ১৮ জুলাই ) সকাল ৭.১০ মিনিটে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, তিন ছেলে,২ কন্যাসহ বহু গুণগ্রীহ রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সর্ব মহলের লোকজন শোকাহত।বাদ জোহর মির্জাগঞ্জ দরবার শরীফ মাঠে জানাজা নামাজ শেষে মাজার কমপ্লেক্সে ইয়ার উদ্দীন খলিফা সাহেব কবরের পাশে তাকে দাফন করা হয়।
তার মৃতে গভীর শোক জানান মাজার ওয়াকফ্ এস্টেটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন।।