চরফ্যাশনে কাজল মিয়ার বাজারে পশুর হাটের উদ্বোধন

আমির হোসেন, চরফ্যাশন।।
চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামে অবস্থিত কাজল মিয়ার বাজারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুল ইসলাম কাজলের পৃষ্টপোষকতায় শনিবার (১৮ জুলাই) বিকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটটি উদ্বোধন করেন নীলকমল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন হাওলাদার।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে কোরবানির পশুর ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে এই অঞ্চলের সাধারণ মানুষ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কাজল বাজারটি অনেক পুরাতন একটি বাজার।এই বাজারের নাম করণ পরিবর্তন করতে একটি চক্র একাধিকবার চেষ্টা করেও পারেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ সময় আলমগীর হোসেন হাওলাদার বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটটি এ বাজারে চালু করায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বেচা-কেনায় সুবিধা হয়েছে।

উক্ত বাজারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুল ইসলাম কাজল বলেন, পশ্চিম অঞ্চলে কোরবানি পশুর হাট দূরে থাকায় চরাঞ্চলে যারা গরুছাগল পালন করে, তাদের জন্য গরু-ছাগল আনা-নেওয়া অসুবিধা হয়ে পরেছে। তাই ক্রেতা-বিক্রেতাদের সুবিধার জন্য এ বাজারে কোরবানি পশুর হাটটি চালু করেছি।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নুরাবাদ আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হোসেন, নুরাবাদ যুবলীগ সভাপতি মোঃ ইউছুফ, নীলকমল ইউপি সদস্য,মোঃ কাজল নুরাবাদের মোঃ মতিন মেম্বার, মোঃ সুমন মেম্বার ও মোঃ মনির মেম্বার প্রমুখ।