তালতলীতে যুবলীগ নেতার অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করলো ইউএনও

তালতলী প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে যুবলীগ নেতার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তার একটি ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (১৯ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার তালুকদার পাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার তালুকদার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই একটি ভবন নির্মানের কাজে জন্য বালু দেওয়ার কথা বলে উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক মো. হাবিবুর রহমান কামাল মোল্লা। পরে অবৈধ ড্রেজার মেশিন ভাড়া নেয় তিনি। পাশেই প্রবাহমান খাল দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেন তিনি। এই খবর পেয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করে দেন। এসময় ড্রেজার মেশিনের কর্মচারীরা পলিয়ে যায়।

ঐ এলাকার একাধিক ব্যাক্তি বলেন অভিযোগ করে বলেন এই খাল দিয়ে বালি উত্তোলন করেন ক্ষমতার প্রভাবখাটিয়ে। কিছু বললে আমাদের চাঁদাবাজীর মামলার হুমকি দেয় তারা। তাই ভয়ে কিছু বলি না। মুখবুজে দেখে যাই। এক সময় খালের দুইপারে যেসব ঘড়বাড়ি আছে তা বিলিন হয়ে যাবে।

এবিষয়ে ড্রেজার মেশিনের মিস্ত্রী আবদুল মালেক(খাইরুল ইসলাম) বলেন আমাদের যুবলীগের যুগ্ন আহব্বায়ক মো. হাবিবুর রহমান কামাল মোল্লা ৫হাজার সিপটি বালুর কথা বলে আনছে। তার কথাই এখানে আমরা বালু উঠাতে আসছি এখানে।

উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা বলেন এবিষয়ে আমি কিছু জানি না। আমি কোনো বালু উত্তোলন করি না। তার আমার নাম ভাঙ্গিয়ে বালি উত্তোলন করছে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মেশিনটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এসময় আমার উপস্থিতি পেয়ে সবাই পালিয়ে গেছে। এ অভিযান অবহ্যত থাকবে।