কাঠালিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

কাঠালিয়া প্রতিনিধি।।
ঝালকাঠির কাঠালিয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলা সদরের আনইলবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ইউপি সদস্য মোসা. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোশারেফ হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জামাল হোসেন, উপ সহকারি কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম, মো. হাসিবুর রহমান, জাহিদুল ইসলাম বশির প্রমুখ।

চাষীদের মধ্যে বক্তব্য রাখেন, মো. মাহাবুবুর রহমান ও মজিবুর রহমান মধু। এ মাঠ দিবস অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেয়।