বরিশাল নগরীতে পতিতা ও খদ্দেরসহ আটক ৫

অনলাইন ডেস্ক।।
বরিশালে নগরীর লঞ্চঘাটে হোটেল সি প্যালেস ও হোটেল স্বাগতমে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় পতিতা ও খদ্দেরসহ ৩ জন, স্বামী-স্ত্রী পরিচয়দানকারী ২ জনসহ মোট ৫ জনকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বরিশাল মেট্টোপলিটনের গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করেন।

ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে- নগরীর আবাসিক হোটেলগুলোতে এখন চলছে তাদের অভিযান। তবে এ রির্পোট লেখা পর্যন্ত বাকি তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, বিশ্ব জুড়ে করোনা আতঙ্কের মধ্যেও থেমে নেই বরিশাল শহরের আবাসিক হোটেল গুলোতে দেহ ব্যবসা ও মাদক বানিজ্য। সারা দেশে প্রশাসন ব্যাস্ত সময় পার করছে মহামারী করোনা ভাইরাস সতর্ক নিয়ে। ঠিক সেই সুযোগে নিরবে চলে জমজমাট পতিতা ব্যাবসা চালিয়ে আসছে কিছু অসাধু লোক।