মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক পলাশ কান্তি সাহা’র কারাদণ্ড

মঠবাড়িয়া প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় পলাশ কান্তি সাহা (৪০) নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পৌর শহরের নিউমার্কেট এলাকার নুর আলম বোডিং এর একটি কক্ষে চক্ষু রুগীদের চিকিৎসা দেয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যজিস্ট্রেট ঊর্মি ভৌমিক ভ্রাম্যমান অভিযান চালিয়ে আটক করে। পরে ভ্রাম্যন আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইন ২০১৯ এর (৫৩) ধারা মোতাবেক ওই ভুয়া চক্ষু চিকিৎসককে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।

ভুয়া চক্ষু চিকিৎসক পলাশ কান্তি সাহা পিরোজপুরের শারিক তলা ইউনিয়নের ডুমুর তলা গ্রামের হরিদাস সাহার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পৌর শহরের নিউমার্কেট এলাকার নুর আলম বোডিং এর একটি কক্ষে প্রতি সপ্তাহের মঙ্গলবার পলাশ কান্তি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে চক্ষু রুগীদের চিকিৎসা দিয়ে আসছিল। এ খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচলনা করে ওই ভুয়া চিকিৎসক পলাশ কান্তিকে ৬ মাসের বিনা শ্রম কারাদন্ডাদেশ দেয়া দেয়া হয়। তিনি আরও জানান, আমাদের এ অভিযান অব্যহত থাকবে।