করোনা মহামারি আরো খারাপ রূপ নিতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্রে করোনা মহামারি আরো খারাপ রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জুলাই) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমনটি বলেন।

ট্রাম্প বলেন, করোনা পরিস্থিত ভালো হওয়ার আগে আরো বেশি খারাপ রূপ নিতে পারে। এটা এমন কিছু যেটা আমি বলতে পছন্দ করি না। কিন্তু এটা এরকমই।

এ সময় সকল মার্কিন বাসিন্দাদের মাস্ক পরার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন। আমরা সকলকে বলছি যে যখন সামাজিক দূরত্ব মানতে পারছেন না তখন মাস্ক পরুন। দেশ প্রেম দেখান। আপনি মাস্ক পছন্দ করুন অথবা না করুন তাদের প্রভাব রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, সবাইকে মাস্ক পরার আহ্বান জানালেও ট্রাম্প নিজেই সংবাদ সম্মলেনে মাস্ক পরেননি। এছাড়াও সংবাদ সম্মলেনে করোনা ভাইরাসকে বেশ কয়েকবারই চীনা ভাইরাস বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবুও প্রাণঘাতী এ ভাইরাসকে সেভাবে পাত্তা দিচ্ছিলেন না ট্রাম্প। এমনকি কিছুদিন আগে পর্যন্ত মাস্ক ব্যবহার করতে রাজি হচ্ছিলেন না তিনি। বিশ্লেষকরা বলছেন, আসন্ন মার্কিন নির্বাচনে জনগণের মন জয় করার জন্যই মাস্ক ইস্যুতে সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।