চরফ্যাশনে সাবেক ইউপি চেয়াম্যারম্যানের মৃত্যু, এমপি জ্যাকবের শোক

চরফ্যাশন প্রতিনিধি।।
চরফ্যাশন উপজেলার সাবেক ওসমানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান, ওসমানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মারফত উল্যাহ মিয়া (৭১) মঙ্গলবার (২১ জুলাই) রাত ২.৩০ টার সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজেউন)।

ওইদিনই আছরন বাদ তার বাড়ীর দরজার জামে মসজিদ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।